,

পারফরম্যান্সে উন্নতি না এলে নিজেকেও ড্রপ করব : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : নিজে ভালো খেলছেন না। দলও ছিল টানা হারের মধ্যে। এ অবস্থায় নিজে থেকেই সিলেট সুপারস্টারসের অধিনায়কত্ব ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। শুধু তা-ই নয়, নিজের পারফরম্যান্সে উন্নতি না এলে সরে দাঁড়াবেন দল থেকেও।

বরিশাল বুলসের বিপক্ষে কাল মুশফিকের অধিনায়কত্ব না করা নিয়ে নানা গুঞ্জন থাকলেও প্রথম আলোকে মুশফিক জানিয়েছেন সিদ্ধান্তটা তাঁরই নেওয়া, ‘আমার নেতৃত্বে দল ভালো করছে না, নিজেও ভালো খেলতে পারছি না। সে জন্যই আমি চাই স্বাধীনভাবে খেলতে। আমার মনে হয়েছে দলের ভালোর জন্যই অন্য কারও অধিনায়কত্ব করা উচিত।’ বিপিএলে তাই মুশফিকের পরিবর্তে সিলেট সুপারস্টারসের দায়িত্ব দেওয়া হয়েছে শহীদ আফ্রিদিকে। প্রয়োজনে একাদশ থেকে সরে দাঁড়ানোর কথাও জানিয়ে রেখেছেন মুশফিক, ‘দলের ভালো হয়, এমন যেকোনো কিছুই করতে পারি আমি। এমনকি ভালো না খেললে নিজেকেও দল থেকে ড্রপ করতে পারি। আমার কাছে দলের স্বার্থটাই আগে।’

বিপিএলের প্রথম ম্যাচে ফিফটি করেও জেতাতে পারেননি সিলেটকে। চিটাগং ভাইকিংসের কাছে ১ রানে হেরে গিয়েছিল মুশফিকের দল। পরের ম্যাচে শূন্য; এরপর তিন ম্যাচে রান করেছেন ২৫*, ২৩ ও ৪৭। কিন্তু কালকের আগের ম্যাচে আবারও আউট শূন্য রানে। কাল বরিশালকে হারানোর আগে দলটির একমাত্র জয়টি ছিল শুধু চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে