,

দেশে ফিরলেন জাহানারারা

news-image

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপ স্বপ্ন পূরণ; থাইল্যান্ডের ব্যাংককে সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। রবিবার বেলা ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে জাহানারা আলমের নেতৃত্বাধীন দলটি। তাদের বরণ করে নেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছায়।

ব্যাংককে জাহানারাদের মিশনটি ছিল আসন্ন আইসিসি প্রমীলা টোয়েন্টি২০ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নেওয়ার। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এই আসর। এ লক্ষ্যে ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের খেলা। সেখানে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সেমিতে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ স্বপ্নও পূরণ করেছেন দেশের প্রমীলা ক্রিকেটাররা।

বিশ্বকাপ নিশ্চিত করার পর জাহানারাদের লক্ষ্য ছিল বাছাইপর্বের শিরোপা নিয়েই ঘরে ফেরার। তবে শ্বাসরুদ্ধকর ফাইনালের শেষ বলে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেট হেরে যাওয়ায় সেই লক্ষ্যটা অবশ্য পূরণ হয়নি। তবে বিশ্বকাপ স্বপ্ন পূরণ করাই ছিল মুখ্য বিষয়। তাই ‘মিশন ব্যাংকক’ সাফল্যের সঙ্গেই শেষ করেছেন জাহানারা আলম ও তার সতীর্থরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা