,

গরম পানি দিয়ে ঘুমন্ত স্ত্রীর শরীর ঝলসে দিল পাষণ্ড স্বামী

news-image

স্বামী-স্ত্রীর কলহের জেরে ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

রোববার সকালে রাজধানীর হাজারীবাগে এমন ঘটনা ঘটেছে। পাষণ্ড ওই স্বামীর নাম ইউসুফ মোহন। তিনি লক্ষীপুরের রায়পুরের বাসিন্দা। তার স্ত্রীর নাম শাহেরা খাতুন (২৮)। শাহেরা দুই সন্তানের জননী।

আহত শাহেরার বড় বোন তসলিমা খাতুন বলেন, ‘৬ বছর আগে ইউসুফ মোহনের সঙ্গে বিয়ে হয় শাহেরার। তারা হাজারীবাগের এনায়েতগঞ্জে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নিজেও (তসলিমা) পাশেই থাকেন। তিনমাস ধরে মোহন ও শাহেরার মধ্যে দাম্পত্য কলহ চলছে। আজ সকালে ঘুমন্ত অবস্থায় শাহেরার শরীরে গরম পানি ঢেলে দেন ইউসুফ। এসময় শাহেরার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।’

ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, শাহেরার শরীরের ২০ শতাংশই পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা