,

সিদ্ধান্ত পাকা শিগগিরই খুলছে ফেসবুক

news-image

 বাংলাদেশ সরকারের তিন মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে ফেইসবুক কর্তৃপক্ষের বৈঠক শেষ হয়েছে।
বৈঠক শেষে স্বররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বলেন, ফেসবুক কর্তপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে, শিগগিরই খুলছে ফেসবুক।
রোববার সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয় যাতে ফেইসবুকের দুই প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্তকর্তারা উপস্থিত রয়েছেন।
জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যে এই আলোচনা হচ্ছে।
রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হবে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।
এছাড়া তিনি শনিবার রাতে বলেন, বৈঠকে তিনি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থাকবেন।
ফেইসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুইজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ কর্মকর্তাদের ঢাকা পাঠাচ্ছে বলে আগেই জানিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী সে সময় বলেছিলেন, বাংলাদেশে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে তাদের কাছে তুলে ধরা হবে। তাদের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সার্বিক বিষয়ে ফেইসবুকের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে