,

সন্ত্রাসী আফজাল হোসেন এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

news-image

 জেলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী আফজাল হোসেন ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত  হাতকাটা শাহিন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, শহরের বাইপাস সড়কে পিয়ারপুর এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই সন্ত্রাসী গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছে গোলাগুলির শব্দ শুনতে পায়। এ সময় পুলিশ ৬/৭ রাউন্ড ফাকা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ওই এলাকা থেকে হাতকাটা শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজী ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়া তিনি ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে