,

লন্ডনে টিউব স্টেশনে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। ব্রিটেনের পুলিশ পূর্ব লন্ডনের টিউব স্টেশনে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়।

একজন ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করলে তিন জন যাত্রী আহত হন যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর । প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে ‘ এটা সিরিয়ার জন্য”। এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭:১৪ মিনিটেই পুলিশ তাকে আটক করে।

প্রথমে তাকে স্টেনগান দিয়ে আঘাত করে এবং পরে হেফাজতে নেয়া হয়। পুলিশ বলছে হামলকারি সেসময় অন্যদের ক্রমাগত ছুড়ি দেখিয়ে ভয় দেখাচ্ছি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন “ আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আওভান জানাচ্ছি”।

এদিকে সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক। লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন এই হামলা পুরাপুরি শয়তানের কাজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা