বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ(ভিডিও)

news-image

আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে সারা দেশের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই প্রক্রিয়া শুরু করেছেন। আগামীকাল রোববার পর্যন্ত পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি শ. ম সাজু জানান, এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন। আজ বিকেল ৫টা পর্যন্ত এ কাজ চলবে। কাল রোববার সকাল থেকে আবার কাজ শুরু করবেন নির্বাচনী কর্মকর্তারা।
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতে এবার নির্বাচন হচ্ছে। এর মধ্যে মেয়র পদে ৭৪ জন। সাধারণ কাউন্সিলর পদে ৫০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, যেকোনো অজুহাতে নির্বাচনী কর্মকর্তারা তাঁদের মনোনয়নপত্র বাতিল করে দিতে পারেন।
এদিকে নওহাটা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ মোহাম্মদ মকবুল আহমেদ এনটিভি অভিযোগ করেছেন, তাঁর এলাকায় পুলিশ দলীয় সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।  তবে এ ব্যাপারে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যেসব বিবরণ, ব্যাংকের কাগজপত্র, আয়কর বিভাগের টিআইএন নম্বর জমা দিয়েছেন সেগুলো সঠিক কি না তা যাচাই করে দেখা হচ্ছে।
সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২৩৫টি পৌরসভার নির্বাচনে এক হাজার ২২৩ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী নয় হাজার ৭৯৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী দুই হাজার ৬৬৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশন এ পরিসংখ্যান প্রকাশ করে।
নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে। তবে প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন। এবারই প্রথম মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক পাচ্ছেন।
আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।
গত ২৪ নভেম্বর দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
এবার নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এ মুহূর্তে ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে।
এরই মধ্যে পৌরসভার মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
এদিকে, হাইকোর্টের আদেশে মংলা পৌরসভার নির্বাচন স্থগিত আছে। এ ছাড়া উচ্চ আদালত মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করলেও এই আদেশের কাগজপত্র না পৌঁছানোয় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়েছেন।
এনটিভি থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান