,

পুড়ল ভক্তদের হৃদয় , রিয়াল হলো নিষিদ্ধ

news-image

গত কয়েক দিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল কোপা ডেলরে থেকে রিয়াল মাদ্রিদের নিষিদ্ধের খবরটি। বাকী ছিল শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সেটাও হয়ে গেল শুক্রবার। আর এমন খবরেই হতাশ রিয়ালের ভক্ত-অনুরাগীরা। এর ফলে এই মৌসুমে আর কোপা ডেল রেতে দেখা যাবে না রিয়াল মাদ্রিদকে।নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোয় লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে টুর্নামেন্ট থেকে বহিস্কার করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এই কঠিন রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে ইউরোপের সবচেয়ে দামি ক্লাবটি। দ্বিতীয় সারির দল কাদিজের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ডেনিস চেরিশেভকে শুরুর একাদশে মাঠে নামান কোচ রাফায়েল বেনিতেজ। গোলও পেয়েছিলেন তিনি। কিন্তু, এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা চেরিশেভের তো এ ম্যাচে মাঠে নামার কথাই ছিল না। বিষয়টি পরে বুঝতে পেরেই দ্বিতীয়ার্ধে চেরিশেভের বদলি খেলোয়াড় মাঠে নামান রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। রিয়ালে পাড়ি জমানোর আগে গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে কোপা দেলরের তিন ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান চেরিশেভ। নিষেধাজ্ঞা নিয়েই তিনি কাদিজের বিপক্ষে খেলেন। মূলত দ্বিতীয় সারির দল বলে রোনালদো-বেলদের বিশ্রামে রেখে সুযোগ আদায় করতেই এমনটা করেছিলেন রিয়াল কোচ বেনিতেজ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা