,

ফেসবুকের দুই কর্মকর্তা ভারত থেকে বাংলাদেশ আসছেন

news-image

ফেসবুকের বিষয়ে কথা বলতে ভারত থেকে আসছেন ফেসবুকের দুই কর্মকর্তা। এর আগে ফেসবুকের সঙ্গে বৈঠকের বিষয়ে চিঠি দিয়েছিল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এর আগে বাংলাদেশে বন্ধ থাকা ফেসবুক বিষয়ে কিছু নীতিমালা প্রণয়নে বাংলাদেশ থেকে চিঠি দেয়া হয়। বৈঠকের সেই আমন্ত্রণ মেনে নিয়েই ফেসবুকের ভারত কার্যালয় থেকে আসছেন দুইজন কর্মকর্তা। তাদের একজন ফেসবুকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দিপালি লিবারেন এবং অপরজন ফেসবুকের দক্ষিণ এশিয়ার আইন বিশেষজ্ঞ বিক্রম লাংয়ে।
ফেসবুকের দুই কর্মকর্তা বেশ কয়েকজনের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকি এবং বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দক্ষিণ এশিয়ায় ফেসবুকের উদীয়মান ব্যবসা ক্ষেত্র বাংলাদেশ। এ দেশে ফেসবুকের আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে গত বছর ১৭ মে ফেসবুকের সদর দফতরে এক বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশের ফেসবুক সংক্রান্ত বিষয়াদি তদারকি করছেন ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা