,

ত্বকের জন্য ভিটামিন

news-image

বর্তমানে সাবান, শ্যাম্পু এমনকি কাজলেও ভিটামিন আছে এমন বলা হয়। কিন্তু প্রসাধনীর কোনটায় কোন ভিটামিন থাকা দরকার এবং কেন দরকার সে সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।

ভিটামিন এ : যেসব প্রসাধনীতে ‘রেটিন এ’ থাকে সেগুলো ত্বকের জন্য ভালো। বয়সজনিত দাগ দূর করতে ও ত্বক টান টান রাখতে রেটিনের জুড়ি নেই। কিন্তু এ কথা মনে রাখবেন, অতিরিক্ত ভিটামিনের কোনো প্রয়োজন নেই।

ভিটামিন বি : ভিটামিন বি৩ বা নায়াসিন এশিয়ার অধিবাসীদের ত্বকের জন্য দরকারী। ত্বকের রঙ উজ্জ্বল রাখতে নায়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন-বি৫ চুল উজ্জ্বল, নরম ও সুন্দর রাখে।

ভিটামিন সি : ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্রি রেডিক্যাল ড্যামেজ হওয়া থেকে ত্বককে রক্ষা করে। ভিটামিন সি সমৃদ্ধ প্রসাধনী সব সময় আলো থেকে দূরে রাখবেন। কেননা আলোতে ভিটামিন সি তার কার্যকারিতা হারায়।

ভিটামিন ডি : ভিটামিন ডি সোরিয়াসিস রোগে ব্যবহৃত হয়। কিন্তু স্বাভাবিক ত্বকে কিভাবে কাজ করে এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ভিটামিন ই : ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সুন্দর ত্বকের জন্য ভিটামিন ই জরুরি। কিন্তু কোনো প্রসাধনে তার পরিমাণ শতকরা ৫ ভাগ হতে হবে।

ভিটামিন এফ : লিনোলিক এসিডকে ভিটামিন এফ বলা হয়। ত্বক কোমল রাখতে ভিটামিন এফ সাহায্য করে।

ভিটামিন এইচ : বায়োটিনকে ভিটামিন এইচ বলে। এর অভাবে ত্বক শুষ্ক, খসখসে হয়ে পড়ে, চুল ও নখেরও ক্ষতি হয়। কিন্তু সরাসরি বায়োটিন ব্যবহারের ব্যাপারে এখনো গবেষণা চলছে।
ভিটামিন কে : ভিটামিন-কে ব্যথা পাওয়া ক্ষতিগ্রস্ত ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে