,

নেত্রকোনায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

news-image

স্কুল কমিটি নিয়ে বিরোধে নেত্রকোনার বারহাট্রা উপজেলার মনাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিং কে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, জেলার বারহাট্রার মনাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিং এর সাথে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার কালাচানের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাবার পথে কালাচানের লোকজন শিক্ষক অর্জুন চন্দ্র সিং কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

বারহাট্রা থানার অফিসার ইনচার্জ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে