,

কুকুর পোষা কি জায়েজ?

news-image

আজকাল অনেক বাসা বাড়িতেই কুকুর পুষতে দেখা যায়। অনেকে প্রয়োজনে, অনেকে আবার শখের বসেই কুকুর পোষে থাকেন। এদিকে হাদিসে এসেছে যে ঘরে কুকুর থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। এ ক্ষেত্রে কুকুর পোষার হুকুম কী হবে?
হাদিস থেকে জানা যাচ্ছে। হযরত আবু তালহা আনসারী রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন, ওই ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না, যাতে কুকুর বা (জীব জন্তুর) ছবি থাকে। {মুসনাদুল হুমায়দী : ৪৩৫, মুসনাদে আহমাদ : ৮১৫, সহীহ বুখারি : ৩৩২২, ৩১৪৪}
হাদিসের দৃষ্টিতে সাধারণ কোনো কুকুরকে ঘরে রাখা ঠিক নয়। তবে আজকাল অনেকে নিরাপত্তার জন্য কুকুর পালন করেন। যাদেরকে প্রশিক্ষণ দিয়ে অনেক কিছুই শেখানো হয়। ফিকাহবিদগণ বলেছেন,
কারো প্রয়োজনবশত বাড়ি প্রহরা বা হালাল বস্তু শিকার করার উদ্দেশ্যে প্রশিক্ষিত কুকুর পোষা জায়েজ আছে। তবে এদের নিজের ঘরে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে। সেই সাথে কাপড় চোপড় আসবাব পত্রে যেন মুখ না দেয়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
প্রশিক্ষিত কুকুর দিয়ে শিকার করলে সেটা খাওয়া জায়েজ আছে। হাদিসে এসেছে, হজরত আদি বিন হাতিম রা. থেকে বর্ণিত। রাসুল সা. ইরশাদ করেন, যে কুকুর বা বাজ পাখিকে প্রশিক্ষিত করা হয়, তারপর তাকে প্রেরণ করা হয় বিসমিল্লাহ বলে তাহলে তারা যা শিকার করে তা খাও। {বায়হাকি : ১৮৮৮৫}
এছাড়া প্রয়োজন ছাড়া কুকুর বেঁচাকেনা নিষিদ্ধ। হযরত জাবের বিন আবদুল্লাহ রা. থেকে বর্ণিত। রাসুল সা. কুকুরের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন তবে প্রশিক্ষিত কুকুরের বিষয়টি ভিন্ন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা