,

শিশুকে বিরত রাখুন ফাস্টফুড থেকে

news-image

স্বাস্থ্য ডেস্ক : ছোট্ট থেকেই কি আপনার শিশু ফাস্টফুডের প্রতি আসক্ত? দুপুরে বা রাত্রে ফল-শাকসবজি দেখলেই কি নাক সিঁটকানোর স্বভাব? আর আপনিও কি জিভে জল আনা পিত্জা, বার্গার, হেলথ ড্রিঙ্ক-ই বেশি করে এগিয়ে দিচ্ছেন ছোট্ট সন্তানটির দিকে?

উত্তর যদি ‘হ্যাঁ' হয়, তাহলে কিন্তু শিয়রেই ‘বিপদ'৷

যেসব শিশু এক্কেবারে ছোট থেকে ফাস্ট ফুডই খেতে বেশি করে ভালোবাসে, তাদের হাড়ের বিকাশ একেবারে ভালো হয় না৷ বলা যায় খুব কমজোরি হয় হাড়ের গঠন৷ বরং যারা জাঙ্ক ফুডের বদলে শাকসবজি ও অল্প হলেও ফল খেতে ভালবাসে, তাদের কিন্ত হাড়ের গঠন অনেক শক্তপোক্ত৷

সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন৷ অস্টিওপোরোসিস জার্নালে দাবি করা হয়েছে, শুধু শিশুরাই নয়, অন্তঃসত্ত্বা থাকাকালীন যদি মায়েরাও বেশি করে ফাস্ট ফুড খান, তাহলে তাঁর সন্তানের হাড়ও ভীষণ কমজোরি হওয়ার সম্ভাবনা৷

বেশ কিছুদিন আগে ব্রিটেনের দু'হাজার সদ্যোজাত শিশুর বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) ও বোন মিনারেল কনটেণ্ট (বিএমসি) পরীক্ষা করা হয়৷ আবার মাস কয়েক পর সেই শিশুদেরই একই পরীক্ষা করা হয়৷ দেখা যায়, যেসব শিশু কম ফাস্ট ফুড খেয়েছে তাদের হাড়ের গঠন খুব ভালো৷ খুব মজবুত৷ শুধু কী তাই! তাদের হাড়ের বিকাশও ফাস্ট ফুড খাওয়া শিশুদের থেকে অনেকটাই ভালো৷ এমনই চলতে থাকলে আগামিদিনেও যে তাদের হাড়ের হাল ভালো থাকবে, সে দাবিও করছেন চিকিৎসকেরা৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে