,

বুকের ভেতর প্রেমের আগুন

news-image

বিনোদন প্রতিবেদক : মাটির পিঞ্জিরা চলচ্চিত্রের পর এবার দ্বিতীয় চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন নির্মাতা শাহনেওয়াজ শানু। তার নতুন চলচ্চিত্রের নাম ‘বুকের ভেতর প্রেমের আগুন’।

 


হালের নায়ক বাপ্পি ও নায়িকা পরীমনিকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলে জানালেন নির্মাতা। বাপ্পি-পরী জুটির পাশাপাশি এই চলচ্চিত্রের অন্যতম প্রধান আকর্ষণ খলনায়ক মিশা সওদাগর।

 


রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে মঙ্গলবার চলচ্চিত্রটির মহরত করেছেন শানু। এর পরপরই শুটিং শুরু করেছেন সেখানেই। বুধবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে ‘বুকের ভেতর প্রেমের আগুন’ চলচ্চিত্রের শুটিং করছেন মিশা সওদাগর। ২৫ জানুয়ারি থেকে এই চলচ্চিত্রের টানা শুটিং করবেন বাপ্পী ও পরীমনি এমনটিই জানালেন নির্মাতা।

 


শাহনেওয়াজ শানু চলচ্চিত্রটি নিয়ে বলেন, ‘আমার এই চলচ্চিত্রে শহর যেমন থাকবে তেমনই থাকবে গ্রামে। গ্রামের একটি সহজ সরল ছেলে শহরে এসে নামকরা একজন মডেলের প্রেমে পড়ে। এই প্রেমকে কেন্দ্র করেই তৈরি হয় নানা রকমের সমস্যা। এক কথায় বলতে গেলে শহর ও গ্রামের মিলমিশে রোমান্টিক ও এ্যাকশন ঘরনার ছবি হবে এটি।’

 


চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়িকা দিপালী তানিয়া। আরও অভিনয় করছেন- সাদেক বাচ্চু, ডিজে সোহেল, কমল সরকার প্রমুখ।

 


চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গল্পের মূল ভাবনা পরিচালকের নিজের। জাহাঙ্গীর মাস্টার ও মোহাম্মদ জামান শেখের প্রযোজনায় ট্রাইস্টার ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা