বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের রূপালী পর্দার আড়ালে…

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের রূপালী পর্দার আড়ালে আলাদা এক ব্যক্তিজীবন আছে প্রত্যেক অভিনেতার। এর মধ্যে এক প্লাটফর্মে দাড়িয়ে কেউ প্রেমে পড়ে বিয়ে করেছেন, কারওবা বিচ্ছেদ ঘটেছে। অনেকে আবার প্রেম বা পরিণয়ের বিষয়টা এ জগতে পা রাখার আগেই সেরে ফেলেছেন। জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কয়জন টিকতে পারেননি সে ব্যাপারে আজ আর নাইবা জানলাম। আজ জানাব এ জগতে সফলতা পাওয়ার পাশাপাশি সংসারজীবনটাও সফলতার সঙ্গে পার করছেন এমন কয়েকজনের কথা।

শাহরুখগৌরী

চলচ্চিত্র জগতে জীবন শুরুর আগেই দাম্পত্যজীবন শুরু করেছিলেন বলিউড কিং খান খ্যাত শাহরুখ খান। ১৯৯১ সালে পাঞ্জাবের মেয়ে সাবেক কস্টিউম ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক গৌরিকে বিয়ে করেন। ‘ধর্মের ভিন্নতা থাকলেও নেই হৃদয়ের ভিন্নতা’ এই কথাকে প্রতিষ্ঠিত করে আজ পর্যন্ত টিকে আছেন এই সফল জুটি। বর্তমানে তিনটি সন্তান আছে তাদের ঘরে।

ইমরান খানঅবন্তিকা মালিক

বলিউডের চকলেট বয় খ্যাত ইমরান খান হলেন আমির খানের ভাগ্নে। যিনি টিন এজার থাকাকালীনই চুটিয়ে প্রেম করেন অবন্তিকা মালিকের সঙ্গে। দীর্ঘ প্রেমের ইতি টেনে ২০১১ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইমরান যখন তার প্রিয়তমাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, তখন যে অনেক নারী ভক্তেরই হৃদয় ভেঙে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

ফারদিন খাননাতাশামাধভানি

ফারদিন-নাতাশার গল্পটা অনেকটা রূপকথার গল্পের মতো। ফারদিন পণ করেছিলেন ছেলেবেলার কোনো বন্ধুকে জীবনসঙ্গী করবেন না। কিন্তু চলন্ত ফ্লাইটে যাকে তিনি প্রেম নিবেদন করেছিলেন তিনি ছিলেন ফারদিনের ছেলেবেলার এক বন্ধু। তিনি আর কেউ নন, এখন তার জীবনসঙ্গী নাতাশা মাধবানি। ২০০৫ সালে ফারদিন-নাতাশার দীর্ঘ প্রেমের সফল সমাপ্তি ঘটে।

জায়েদ খানমালাইকা পারেখ

জায়েদ খান, যার প্রকৃত নাম জায়েদ আব্বাস খান। মালাইকা পারেখের সঙ্গে পরিচয় স্কুলজীবন থেকে। স্কুলে ভাল বন্ধুত্বের উদাহরণও ছিল এই জুটি। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর অনেকে মনে করেন তাদের সম্পর্ক আরও বেশী উজ্জ্বল হয়েছে।

সুনিল শেঠিমানা (মনিসা কাদরী)

মানাকে সুনিল দেখেছিলেন একটি পেস্ট্রিশপে। আর সেখান থেকেই প্রেমে পড়া। সবচেয়ে মজার বিষয়, প্রেম করার জন্য মনিসার বোনের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন সুনিল। মনিসার সঙ্গে নয় বছর প্রেম করার পর তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০ বছরের সংসারজীবনে আতিয়া শেঠি ও আহান শেঠি নামে তাদের দুটি সন্তান আছে।

ববি দেওলতানিয়া আহউজা

এটা ছিল একজন ভারতীয় অভিনেতার রেস্টুরেন্টে দেখা হওয়া কোনো একজন ইতালীয় নারীর প্রতি প্রথম প্রেমে পড়া। ববি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার পেছনে ছুটে বেড়িয়েছিলেন। অবশ্য তাদের ডেটিং করার তেমন কোনো সুযোগ হয়নি। ১৯৯৬ সালে এই জুটি বিবাহবন্ধনে নিজেদের জড়িয়ে নেন।

– See more at: http://bangla.thereport24.com/article/137205/%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87#sthash.ubgZitB7.dpuf

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে