,

দেশের গরীব শিশুদের কল্যাণে প্রিয়তির আহ্বান

news-image

বাংলাদেশি মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি এখন আয়ারল্যান্ডের তারকা। ‘মিজ আয়ারল্যান্ড ২০১৪’ খ্যাত এই তারকা এবারের ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন আবারো।
প্রিয়তি আয়ারল্যান্ডে বসবাস করলেও মনটা তাঁর পড়ে থাকে বাংলাদেশেই। আর তাই ফেসবুকে বন্ধু হতে আগ্রহীদের কাছে জানালেন বাংলাদেশি দরিদ্র শিশুদের সাহায্য করার আহ্বান।
ক্রমাগত তাঁর ফেসবুকে ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ফেসবুক খুলেই দেখেন অসংখ্য মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট। কখনো গ্রহণ করেন কখনো গ্রহণ করেন না। তবে ভক্তদের এত রিকুয়েস্ট দেখে সবার কাছে এক অভিনব আবেদন করে বসলেন প্রিয়তি।
গতকাল প্রিয়তি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘শুটিং এর ফাঁকে ফেসবুক এ একটু চোখ বুলাতে আসলাম। দেখি আবার ও ম্যাসেজ এর লম্বা একটা লিস্ট কিন্তু সবারই এক এ চাওয়া। ফ্রেন্ড লিস্ট এ এড হওয়া। আমার ফেসবুক লিস্ট এ আপনি থাকতে পারবেন, তার জন্য আপনার একটু ছোট কাজ করতে হবে প্লীজ।
সেটা হলো, বাংলাদেশে একটি গরিব বাচ্চার পড়াশোনা করার খরচের স্পন্সর হন। মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী যতখানি পারেন। ৫০০ টাকা খুব একটা বেশি না অনেকের জন্য। আমাদের দেশ এ এখন নিজের খরচে অনেকেরই কিছু সংস্থা আছে যারা শুধু নিজেদের তাগিদে গরিব মানুষদের উপরকার করছে, তাদের পড়াশুনার জন্য সাহায্য করছে।আপনি চাইলে তাদেরকে সহযোগিতা করুন অথবা নিজেই কাউকে সাহায্য করুন। তারপর আমাকে জানান, আমি নিজেই আপনাকে এড করে নিব।’
তিনি আরও লিখেন, ‘আশা করছি আমাকে ভুল বুঝবেন না। আমরা সবাই সবার জন্য।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে