,

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তোফায়েল আহম্মেদ মিলন (২৫) নামে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত পৌনে ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত মিলন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গ্রামের আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, র‌্যাব-৫ এর একটি টহল দল রাত পৌনে ৩টার সময় ওই এলাকায় টহল দেয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও আত্মরক্ষার্থে তাদের উপর গুলি চালায়। পরে স্থানীয়দের খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর ভোর ৫টার সময় একই ইউনিয়নের চকলামপুর তিন সাঁকো এলাকা থেকে গুলিবিদ্ধ মিলনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের ডার কানের উপর ও ডান হাতের বগলের নীচের গুলি লাগার চিহ্ন রয়েছে। এছাড়া বাম হাতের কব্জির মাংস ক্ষত-বিক্ষত রয়েছে।

তবে র‌্যাবের গুলিতে মিলনের মৃত্যুর কথা অস্বীকার করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক। তবে তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তুল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ৪টি ককটেল উদ্ধার করা হয়।

এদিকে মিলনের মা মোসা. ফিরোজা বেগম গণমাধ্যম কর্মীদের জানান, তার ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা অবস্থায় গত ১৯ নভেম্বর ঢাকার মিরপুর কাজিপাড়া এলাকা থেকে র‌্যাবের হাতে আটক হয়। তার ছেলের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষে থানায় জিডি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে