,

গৃহবধূকে কুপিয়ে হত্যা

news-image

 গাছ থেকে নারিকেল নামানোকে কেন্দ্র করে জেলার চারঘাট উপজেলায় রুপা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপা বেগম ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচাতো ভাই পলান সরকার ও বিষু সরকারের মধ্য বিরোধ চলে আসছিল। বুধবার সকালে পলান সরকার বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি গাছের নারিকেল নামাতে গেলে বিষু দলবল নিয়ে তাকে বাধা দেয়। এ নিয়ে দুইজনের মধ্য বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পলানের ছেলে রহিদুলের স্ত্রী রুপা বেগম এগিয়ে আসলে বিষু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওই ঘটনায় পলান সরকার, তাহাজুল, হাশেম ও সুনীল আহত হয়েছেন। তাদের চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নিহত রুপা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রুপার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা