,

শীতের দিনের নাস্তায় মজাদার তেলের পিঠা

news-image

চলে এসেছে শীত, এখন কি পিঠা না খেলে চলে? সকালের নাস্তায় হোক বা বিকালের চায়ের সাথে, গরম গরম তেলের পিঠা কিন্তু ছোটবড় সকলেরই ভীষণ পছন্দ। তাহলে চলুন, জেনে নিই সায়মা সুলতানার একটি ঝটপট রেসিপি।
যা লাগবে
চালের গুঁড়া ১ কাপ
ময়দা হাফ কাপ
খেজুরের গুড়/চিনি অথবা ব্রাউন সুগার – ৩/৪ কাপ (কম বেশি করা যাবে)
মৌরি আস্ত হাফ চা চামচ ( না দিলেও হবে )
লবন এক চিমটি
তেল ভাজার জন্য
প্রণালি
-একটি বাটিতে চালের গুঁড়া এবং ময়দা নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
-এবার গুড়, চিনি অথবা ব্রাউন সুগার দিয়ে ভাল করে মাখুন। অল্প পরিমাণে উষ্ণ গরম পানি দিয়ে কেক মিশ্রণ-এর মত মিশ্রণ তৈরি করুন। (মিশ্রণটি ঘন হবে )
-মিশ্রণটি ২ ঘণ্টা ঢেকে রেখে দিন।
-কড়াই বা প্যানে তেল গরম করুন। তেল পর্যাপ্ত গরম হলেই মিশ্রণ তেলে ছাড়ুন।
-একটি বড় গোল চামচ ( আমি ডাল এর চামচ দিয়ে করেছি ) নিয়ে মিশ্রণটি নেড়ে এক চামচ পরিমান মিশ্রণ তেলে ছাড়ুন।
-কয়েক সেকেন্ড এর মধ্যে পিঠাটি ফুলে উঠবে। ফুলে উঠলে পিঠাটি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তেল থেকে তুলে ফেলুন।
-নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই পিঠা , আমি পরিবেশন এর সময় হাল্কা ক্যারামেল ছিটিয়ে দিয়েছি । চাইলে মধুও দেয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে