,

নারীর যেসব অভ্যাসে পুরুষের বিরক্তি ঘটে

news-image

বহ্নির খুব কাছের মানুষগুলো কেমন যেনো বদলে যাচ্ছে। এমনকী বহ্নির স্বামী অনিকও ইদানিং দূরে চলে গেছে। বহ্নি মনে করছে মানুষটা বদলে গিয়েছে। সত্যিই কি তাই? আপনারই কিছু বদ অভ্যাসের জন্য সম্পর্ক খারাপ হচ্ছে না তো? জেনে নিন নারীদের এমন কিছু বদ অভ্যাস রয়েছে যা পুরুষদের বিরক্তির কারণ হয়ে ওঠে। ওজন নিয়ে অতিরিক্ত চিন্তা- স্বাস্থ্য সচেতন হওয়া ভাল। কিন্তু অনেকই বিশেষ করে নারীরা নিজের চেহারা, ওজন নিয়ে অতিরিক্ত সচেতন হন। সব সময় মোটা হয়ে যাচ্ছি, বাজে লাগছে দেখতে চিন্তায় ভোগেন তাঁরা। এই অভ্যাস পুরুষরা মোটেও পছন্দ করেন না।

ফিসফিস করা- কানে কানে কথা বলা বা ফিসফিস করে কথা বলার তো নারীর বৈশিষ্ট্য। অনেক নারীই মজার কথা শোনার পর গসিপ করার জন্য অপেক্ষা করতে পারেন না। সকলের সামনেই কানে কানে কথা বলে বা ফিসফিস করতে শুরু করেন। এটা কিন্তু সত্যিই বদ অভ্যাস। পুরুষরা এতে বিরক্তও হন।

ঘ্যানঘ্যান করা- অনেক নারী নয়, বলতে গেলে প্রায় সবারই মধ্যেই ঘ্যানঘ্যান বা ন্যাগিং করার অভ্যাস দেখা যায়। একই জিনিস নিয়ে তাঁরা ঘ্যানঘ্যান করতেই থাকেন। অনেক সময় অলস স্বামীকে দিয়ে কিছু করানোর জন্য একই কথা অনেক বার বলতে হয়। তবে সব সময় এটা করবেন না। এটা খুবই বিরক্তিকর।

চুপ করে থাকা- নারীরা কোনও ব্যাপারে রেগে গেলে বা অভিমান হলে অনেক সময় চুপ করে থাকেন। খোলাখুলি আলোচনা করে বা ঝগড়া করে যে সমস্যা মেটানো যায়, জেদ করলে সেই সমস্যাই অনেক বেড়ে যায়। এতে কিন্তু সম্পর্কের ক্ষতি হয়।

অতিরিক্ত অধিকারবোধ প্রবণতা- এটা শুধু নারীদের সমস্যা নয়। নারী-পুরুষ নির্বিশেষে অতিরিক্ত অধিকারবোধ সম্পর্ক নষ্ট করে। সঙ্গীর জন্য দম বন্ধ পরিস্থিতি তৈরি করে। বকবক করা- যদি আপনি খুব বেশি কথা বলেন, তাহলে অবিলম্বে কথা বলা কমান। আশেপাশের মানুষরা এতে বিরক্ত হয়। অতিরিক্ত কথা বললে নিজের মানসিক শান্তিও নষ্ট হয়।

অতিরিক্ত সাজ- এই বদ অভ্যাসটার জন্য সমাজ অনেকটাই দায়ী। ছোট বেলা থেকেই মেয়েদের শেখানো হয় তাঁদের সুন্দর দেখাতে হবে। সকলের সামনে নিজেকে সুন্দর করে তুলতে হবে। অনেক নারীই তাই নিজেকে সুন্দর দেখানোর জন্য অতিরিক্ত সেজে ফেলেন। কিন্তু এতে প্রকৃত সৌন্দর্য চাপা পড়ে যায়। যাঁরা আপনাকে সত্যিই ভালবাসেন তাঁদের কাছে আপনি সব সময়ই সুন্দর। আর যাঁরা বাসেন না তাঁদের সৌন্দর্য্য দেখিয়ে লাভ কী?

কথা চেপে রাখা- অধিকাংশ নারীই কোনো ভুল করে ফেললে সেটি চেপে রাখতে চেষ্টা করেন। কথা খুলে বলেন না। আশা করেন ভালবাসার মানুষটা নিজে থেকেই বুঝে যাবেন। এতে কিন্তু সম্পর্ক খারাপ হয়। সব সময় কাউকে বুঝে নেওয়া সম্ভব নয়। মনের কথা খুলে বলুন, একে অপরের প্রতি নির্ভরতা, বিশ্বাসযোগ্যতা বাড়বে।

তুলনা করা- ছোট থেকেই যেহেতু মেয়েরা সৌন্দর্য নিয়ে কথা শুনে বড় হন তাই অনেকের মধ্যে নিজের সৌন্দর্য নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস, বা ঠিক ততটা সুন্দর নয় এমন হীনমন্যতা গড়ে ওঠে। যার ফলে তাঁরা অন্য নারীর সঙ্গে নিজেকে তুলনা করেন। আপনার ভালবাসার মানুষটার কাছে কিন্তু এটা খুব বিরক্তিকর। কারণ তাঁর কাছে আপনি সত্যিই সুন্দর।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা