,

রাজধানীর দক্ষিণখানে আগুনে দগ্ধ ৫

news-image

রাজধানীর দক্ষিণখানে ফায়দা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন, রোমানা আক্তার (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান হোসেন (২৮), ইমরানের স্ত্রী জান্নাত (২২) ও ইমরানের মেয়ে তাসমিয়া (২)।
মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।


আহত ইমরান জানিয়েছেন, মঙ্গলবার ভোরে তারা ঘুমিয়েই ছিলেন। হঠাৎই বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। জেগে তিনি দেখেন সারা ঘরে আগুন এবং সেটা দ্রুতই ছড়িয়ে পড়ে। এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
আহতদের ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে চিকিৎসকরা জানয়েছেন, রোমানা আক্তারের শরীরের ৬০ শতাংশ, মনিকা আক্তারের ১০ শতাংশ, ইমরানের ১০ শতাংশ, জান্নাতের আট শতাংশ ও তাসমিয়ার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে রোমানা আক্তার, জান্নাত ও তাসমিয়ার অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা