বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ওভারে হার : হোয়াইটওয়াশ পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : বলা চলে চরম নাটকীয়তা। উত্তেজনায় ভরপুর। হৃদয় কাঁপানো রোমাঞ্চ। সোমবার গভীর রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে তা দেখল ক্রিকেট বিশ্ব। যেখানে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। আগের দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এই ম্যাচে এমন তুঙ্গস্পর্শী উত্তেজনা অপেক্ষা করছিল তা কে জানে। 

 

 

আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৫৪। জবাবে পাকিস্তানের সংগ্রহও ৭ উইকেটে ১৫৪। ম্যাচ গড়ায় সুপার ওভারে। মানে এক ওভারের খেলা। সেখানে রীতিমতো লো স্কোরিং ম্যাচ। ইংল্যান্ডের হয়ে বল করেন ক্রিস জর্ডান। পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামেন শহীদ আফ্রিদী ও উমর আকমল। ছয় বলে মাত্র তিন রান করে পাকিস্তান। শেষ বলে আউট হন আকমল। জয়ের জন্য চার রান করতেই ঘাম ছুটে যায় ইংল্যান্ডের। আফ্রিদীর করার প্রথম চার বলে ইংল্যান্ড করে মাত্র দুই রান। সুপার ওভারেও কি সমতা দেখা যাবে? এমন শংকা যখন চরমে, তখন পঞ্চম বলে দুই রান নিয়ে ইংল্যান্ডকে দারুণ এক জয় উপহার দেন ইংলিশ দলপতি মরগ্যান। 

 

 

সেই সঙ্গে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজের ট্রফি নিশ্চিত করে ইংল্যান্ড। আর হোয়াইটওয়াশ পাকিস্তান। অথচ এই ইংল্যান্ডের বিরুদ্ধেই দাপটের সঙ্গে (২-০) টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তবে চার ম্যাচের ওয়ানডে সিরিজে পাক শিবির হেরেছিল ৩-১ ব্যবধানে। এবার টি২০তে হোয়াইটওয়াশ। 

 

 

১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই দুটি উইকেট হারায় পাকিস্তান। ডেভিড উইলের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হন পাক ওপেনার আহমেদ শেহজাদ (৪)। পরের বলেই ভুল বুঝাবুঝিতে রান আউট মোহাম্মদ হাফিজ (১)। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই শূন্য রানে বিদায় আরেক ওপেনার রাফাতুল্লাহ মোহাম্মদ। এবারও বোলার সেই উইলে। 

 


১১ রানে তিন উইকেট খোয়ানো পাকিস্তানকে তখন পথ দেখানোর চেষ্টা করেন শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান। ২৩ বলে ২৪ রান করে রশীদের বলে আউট হন রিজওয়ান। এরপর ৪ রান করা নির্ভরযোগ্য উমর আকমলকে বিদায় করে পাকিস্তানকে আবারও চেপে ধরে ইংলিশ শিবির। স্কোর তখন ৫ উইকেটে ৬৬।

 

 

তবে ষষ্ঠ উইকেট জুটিতে শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি আশার সঞ্চার করে পাক সমর্থকদের। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্র্ণ ৬৩ রান। এই জুটি বিচ্ছিন্ন করে উইলে। ২০ বলে তিন ছক্কাসহ ২৯ রান করা আফ্রিদীকে বোল্ড করেন তিনি। দলীয় রান তখন ১২৮। ম্যাচে বাড়ে বাড়তি উত্তেজনা।

 

 

তবে সোহেল তানভীরকে নিয়ে প্রায় জয়ের দ্বারপ্রান্তে চলে যান শোয়েব মালিক। শেষ ওভারে জমে ওঠে চরম নাটকীয়তা। জয়ের জন্য পাকিস্তানের দরকার ছয় বলে ১০ রান। ওয়াকসের দ্বিতীয় বলে ছক্কা হাকিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দেন সোহেল তানভীর। শেষ দুই বলে দরকার দুই রান। পঞ্চম বলে বাউন্ডারি হাকাতে গিয়ে বিলিংসের হাতে ক্যাচ আউট হন শোয়েব মালিক। তার আগে করে যান ৫৪ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস (আটটি চার, দুটি ছক্কা)। 

 


শেষ বলে দরকার দুই রান। শেষ বলে  ব্যাটে বল লাগাতে না পারলেও বাই রান নেন তানভির। স্কোর তখন সমান, ৭ উইকেটে ১৫৪। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে শেষ হাসি হাসে ইংলিশ শিবিরই। 

 

 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। অভিষেক ম্যাচে নামা পাকিস্তানের আমের ইয়ামিনের বলে এলবিডব্লিউর শিকার হয়ে শূণ্য রানে ফেরেন তিনি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জেমস ভিঞ্চ ও রুট শক্ত ভিত গড়ে দেয় ইংলিশদের। এই জুটি থেকে ৪৮ রান। শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন পাকিস্তানের স্পিনার শহীদ আফ্রিদি। বোল্ড করেন ২২ বলে ৩২ রান করা জো রুটকে। 

 

 

পরের বলেই মঈন আলীকে ফেরান আফ্রিদিই। নিজের বলে নিজের ক্যাচ ধরেন তিনি। শূণ্য রানে ফেরেন মঈন। বেশীক্ষণ টিকতে পারেননি ইংলিশ অধিনায়ক মরগ্যানও। ১৪ বলে ১৫ রান করে ইংলিশ দলপতি শোয়েব মালিকের বলে বোল্ড।

 


দলীয় ৮৬ রানের মধ্যে ইংল্যান্ডের আরও দুই উইকেটের পতন। বিদায় নেন বাটলার (২) ও বিলিংস (৭)। ষষ্ঠ উইকেটের পতন। সপ্তম উইকেট জুটিতে ভিঞ্চ ও ওয়াকস গড়েন শক্ত জুটি। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৬০ রান। ইংল্যান্ড পায় চ্যালেঞ্জিং স্কোর। ২৪ বলে ৩৭ রান করে সোহেল তানভিরের বলে বিদায় নেন ওয়াকস।

 

 

এরপর দলীয় সর্বোচ্চ ৪৬ রান করা ভিঞ্চকেও উমর আকমলের হাতে ক্যাচ বানান সোহেল তানভির। উইলে ৩ ও জর্ডান শূণ্য রানে ক্রিজে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৫৪। পাকিস্তানের হয়ে সোহেল তানভির ও শহীদ আফ্রিদি দুটি, আমের ইয়ামিন, শোয়েব মালিক ও আনোয়ার আলী একটি করে উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান