বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্কুলছাত্র ইমন ৪ জনের মৃত্যুদণ্ড চট্টগ্রামে সিএনজিচালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

news-image

নারায়ণগঞ্জে স্কুলছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলার চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় দেন। 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো শাজাহান আলী ওরফে জীবন, মো, জামাল ওরফে জামান, সাইদুর রহমান ওরফে সাইদুল ও মো. তোফাজ্জেল। এদের মধ্যে মো. শাজাহান আলী ও মো. জামালকে আজ আদালতে হাজির করা হয়। সাইদুর রহমান ও মো. তোফাজ্জেল পলাতক রয়েছেন। 
২০১৪ সালের ২৯ জানুয়ারি অপহৃত হয় ইমন। এরপর ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। পরে মোবাইল কল ট্রাকিংয়ের মাধ্যমে এক অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে ওই বছরের ৬ মার্চ ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।


 

চট্টগ্রামে সিএনজিচালক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


চট্টগ্রামে সিএনজিচালক মো. ইউছুপকে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড এবং দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নূরুল আলম, আবুল কালাম, কাউসার ও রুবেল। যাবজ্জীবন কারাদণ্ডরা হলেন, আরিফ ও এস এম নঈমউদ্দিন। 
lawএদের মধ্যে কাউসার ও নঈমউদ্দিন কারাগারে থাকলেও বাকি চার আসামি পলাতক রয়েছেন। এ প্রসঙ্গে জননিরাপত্তা ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গির আলম সমকালকে বলেন, 'ইউছুপ হত্যা মামলায় চার আসামির ফাঁসি ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে দুই আসামি হাজির থাকলেও চার দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।'
 
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩ মে রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে আনোয়ারার মোহছেন আউলিয়ার মাজারে যাবার কথা বলে ইউছুপের অটোরিকশা ভাড়া নেন আসামিরা। কালুরঘাট সেতু পার হয়ে অটোরিকশা বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতল এলাকায় যাবার পর ইউছুপকে খুন করে অটোরিকশা নিয়ে চলে যায় আসামিরা। পরে সাতকানিয়া থেকে অটোরিকশার মালিক সেটি উদ্ধার করে এবং ঘটনা ফাঁস হয়। এ ঘটনায় ইউছুপের খালাত ভাই হাশেম বাদি হয়ে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার অভিযোগপত্র দাখিল এবং অভিযোগ গঠনের পর ২৭ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে