বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ

news-image

 অপেক্ষার পালা ফুরিয়েছে, আজ চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট সুপার স্টারস। তবে রোববার সব আকর্ষণ ছিল এমএ আজিজ স্টেডিয়ামে। ঘরের ছেলে তামিম ইকবাল নিজের দল চিটাগাং ভাইকিংস নিয়ে সেখানে অনুশীলন করেছেন। টিকিট কাউন্টারও সেখানে। আজ দর্শকদের ঢল নামবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিপিএলের প্রথম আসরের খেলা হয়েছিল জহুর আহমেদে। দ্বিতীয় আসর বসেছিল এমএ আজিজ স্টেডিয়ামে। তামিম ইকবালের রুম থেকে এমএ আজিজ স্টেডিয়ামের খেলা দেখা যায়। তামিমও ভেবেছিলেন খেলা হবে এমএ আজিজে। এ মাঠে ম্যাচ না হওয়ায় আফসোস তার। কাল নিজের ঘর থেকে হেঁটে এসে অনুশীলনে নামলেন। ঢাকায় চারটি ম্যাচ খেলে সুবিধা করতে পারেনি চিটাগাং। তিনটিতে হেরেছেন তামিমরা। এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তারা। হতাশা ভুলে ঘরের মাঠে চিটাগাং জয়ে ফিরতে চায়। ঘরের মাঠে খেলা বলে দর্শক সমর্থনে এগিয়ে থাকবেন তামিমরা। ব্যাটিংয়ে ভালো করছে তার দল। দুর্দান্ত বোলিং লাইনআপ থাকার পরও মোহাম্মদ আমির ছাড়া কেউ ভালো করতে পারছেন না। পেসার তাসকিন আহমেদ, স্পিনার সাঈদ আজমল- সবাই রান দিচ্ছেন। আমির একটি ম্যাচ জিতিয়েছেন।
আরও দুটি ম্যাচে তিনি ভালো পারফর্ম করলেও অন্যদের ব্যর্থতায় হেরেছে চিটাগাং। তামিমের ভয় বোলিং নিয়েই। কাল চিটাগাং অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথম পর্ব ভালো যায়নি। সেটা এখন অবশ্য অতীত। এবার ঘরের মাঠ। নিজেদের দর্শক। একটু বাড়তি সুবিধা তো পাবই। আজ ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমিরই এখন পর্যন্ত আমাদের সত্যিকারের উইকেট শিকারি। বাকিদেরও সময় এখন নিজেদের কাজটা করার।’ চিটাগাংয়ের প্রতিপক্ষ বরিশালও ছন্দে রয়েছে। কয়েকদিনের মধ্যেই ক্রিস গেইল দলের সঙ্গে যোগ দেবেন। তার আগেই তিন ম্যাচে দুই জয়ে নিজেদের এগিয়ে রেখেছেন মাহমুদউল্লাহরা। দুর্দান্ত বোলিং করছেন আল-আমিন হোসেন। আজ ব্রেন্ডন টেলরকে একাদশের বাইরে রেখেই মাঠে নামতে পারে বরিশাল।
এদিকে কাল বিকেলে দুঃসংবাদ শুনল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করেছে আইসিসি। তাকে হারিয়েও পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার লড়াই করতে চায় কুমিল্লা। শনিবার কুমিল্লাবাসী ভিক্টোরিয়ান্সকে সংবর্ধনা দিয়েছে। কাল কোচ কাজী সালাউদ্দিন বলেন, ‘এত বড় সংবর্ধনা পেয়ে দলের সবার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা আরও বেশি অনুপ্রেরণা পেতে পারি।’
কাল অবশ্য অনুশীলন করেননি অধিনায়ক মাশরাফি মুর্তজা। হোটেলে বিশ্রাম নিয়েছেন। তাদের আরেক ক্যারিবীয় মারলন স্যামুয়েলস ফিরে গেছেন। কুমিল্লার জন্য ভালো খবর নেই। তাদের প্রতিপক্ষ সিলেটের শক্তি আজ বাড়ছে। ইনজুরির কারণে দলের বাইরে থাকা রুবেল হোসেন এই ম্যাচে ফিরছেন। বিপিএলে জয়শূন্য সিলেট নতুন করে শুর করতে চায়। রুবেল বলেন, ‘একটা জয় পেলেই আমরা আবার ফিরে আসব। কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে ছিল। কিন্তু আমরা জিততে পারিনি। তবে আমরা হতাশ নই।’ সিলেটের পেসার মোহাম্মদ শহীদ এখন পর্যন্ত দারুণ বোলিং করেছেন। কাল তিনি বলেন, ‘এত কাছে গিয়ে হারলে খুব খারাপ লাগে। আমার কাজটা আমি শতভাগ করে যাওয়ার চেষ্টা করব।’ সবমিলিয়ে আজ শুরু হওয়া চট্টগ্রামের চারদিনের পর্ব বিপিএলকে আরও বেশি মাতিয়ে তোলার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান