,

বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রীতি

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা নিজেই। অন্তত আগামী এক বছর তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই বলে টুইটারে জানিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না…প্লিজ।’

 

 

দিন কয়েক আগে শোনা গিয়েছিল আগামী জানুয়ারিতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রীতি। বলিউ়ডের অন্দরে জোর গুঞ্জন ছিল প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম জেনে গুডএনাফ।

 

 

শোনা গিয়েছিল, তাঁর মার্কিন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ের পর লিভ ইনও করছিলেন তাঁরা। বি-টাউনের খবর ছিল, পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে বিয়ের পর মুম্বাইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন প্রীতি-জেনে। কিন্তু সে সম্ভবনাকে উড়িয়ে দিলেন প্রীতি নিজেই।

 

 

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ারে আগে যুবরাজ সিংয়ের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। সম্প্রতি মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন যুবরাজ সিংহ।

 

 

বলি মহলের একাংশের প্রশ্ন ছিল, যুবরাজের বাগদানের পরই কি নিজের বিয়ের তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন প্রীতি? সে জল্পনাকেও ভুল প্রমাণ করলেন খোদ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা