,

চূড়ান্ত সময়সূচি প্রকাশ এসএসসির

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। রবিবার এই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 

 

আট সাধারণ বোর্ডের এ্সএসসি ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার সময়সূচি পাওয়া যাবে www.moedu.gov.bd ওয়েবসাইটে।

 

 

সময়সূচি অনুযায়ী, এবার আগে এমসিকিউ (বহুনির্বাচনী) ও পরে তত্ত্বীয় সৃজনশীল পরীক্ষা নেয়া হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে। সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকালের পরীক্ষা  অনুষ্ঠিত হবে বেলা দুইটা থেকে।

 

 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

৯ মার্চ সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১০ থেকে ১৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

 

 

এত দিন তত্ত্বীয় পরীক্ষার পর এমসিকিউ পরীক্ষা নেওয়া হতো। কিন্তু কয়েক বছর ধরে পরীক্ষার শুরুতে কিছু অসাধু শিক্ষক বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে সমাধান করে রাখতেন। রচনামূলক পরীক্ষার পর ওই শিক্ষকরা পরীক্ষার্থীদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর বলে দিতেন। এ অবস্থার নিরসনে আগে এমসিকিউ পরীক্ষা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা