,

মামুনুল রেকর্ড মূল্যে চট্টগ্রাম আবাহনীতে

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন ধরেই গুঞ্জনের ডালপালা মেলেছে বেশ। রেকর্ড ৫৫ লাখ টাকায় শেখ জামাল ছেড়ে নতুন কোন ক্লাবে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। কোন ক্লাবে যাচ্ছেন, সেটাই ছিল দেখার বিষয়। শনিবার অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। রেকর্ড মূল্যে চট্টগ্রাম আবাহনীতেই যাচ্ছেন দেশ সেরা এই মিডফিল্ডার।

 

 

এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মামুনুল ইসলাম। তবে চট্টগ্রাম আবাহনী সূত্রে জানা গেছে, রেকর্ড পারিশ্রমিকেই চট্টগ্রামে নাম লিখিয়েছেন মামুনুল। তবে অর্থের পরিমাণটাও প্রকাশ করেনি সূত্র।

 

 

মামুনুলের মতো চট্টগ্রাম আবাহনীতে যোগ দিচ্ছেন ফরোয়ার্ড তকলিস ও  জাতীয় দলের প্রধান গোলরক্ষক শহীদুল আলম সোহেল। পাইপলাইনে আছেন তারকা ‍উইঙ্গার জাহিদ হোসেন ও ডিফেন্ডার রেজাউল করিমও।

 

 

গত মৌসুমে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় তলানির দিকে ছিল চট্টগ্রাম আবাহনী। তবে আসন্ন নতুন মৌসুমে বেশ জোড়েসোরেই দল গঠনের প্রক্রিয়ায় হাত দিয়েছে বন্দর নগরীর দলটি। বড় অংকের বিনিময়ে দলে টানতে শুরু করেছে তারকা সব ফুটবলারদের। ইতোমধ্যে শফিকুল ইসলাম মানিককে কোচও করেছে তারা। কিছুদিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকই দিয়েছে চট্টগ্রাম আবাহনী। এবার প্রিমিয়ার লিগে নতুন চমকের অপেক্ষায় তারা।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে