,

চার দেশের মৈত্রী শোভাযাত্রা এখন বাংলাদেশে

news-image

বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটান মৈত্রী শোভাযাত্রা এখন বাংলাদেশে। ২০টি গাড়ি নিয়ে চার দেশের ৮০ সদস্যের শোভাযাত্রাটি শনিবার রাতেই চট্টগ্রাম পৌঁছায়। 

আজ রোববার সকালে হোটেল র‍্যাডিসন ব্লু চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় উপস্থিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় শোভাযাত্রার পক্ষ থেকে সিটি মেয়রকে একটি ক্রেস্ট দেওয়া হয়। সকাল ৯টায় সিটি মেয়র একটি পতাকা উড়িয়ে ঢাকার উদ্দেশে শোভাযাত্রাটির যাত্রা আরম্ভের সংকেত দেন।

চার দেশের সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও এসব দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার করতে শোভাযাত্রাটি গত ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে যাত্রা শুরু করে।

ঝাড়খন্ড, বিহার, সিকিম, মেঘালয়, আসাম, ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গ থেকে শনিবার দুপুরে বহরটি ফেনীর বেলুনিয়া হয়ে প্রবেশ করে বাংলাদেশে।

শোভাযাত্রায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নিরোদ চন্দ্র মণ্ডল।

চার নারীসহ শোভাযাত্রায় ভারতের ৫৮, বাংলাদেশের ছয় ও নেপাল-ভুটানের চারজন করে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে