,

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করায় তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তুরস্ক থেকে পণ্য আমদানি, রাশিয়ায় কর্মরত তুরস্কের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাশিয়ার প্রতিষ্ঠানে কর্মরত তুরস্কের নাগরিকরা।


ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞা জারির আদেশে সই করেছেন। দুই দেশের মধ্যে চলাচলরত চার্টার ব্মিানও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।


গত মঙ্গলবার সিরিয়ার সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। এর পর পুতিন বলেন, এর মধ্য দিয়ে পেছন থেকে রাশিয়ার পিঠে ছুরি মারা হলো। তিনি তুরস্কের কাছ থেকে ক্ষমা প্রার্থনা দাবি করেন।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। তবে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।


তুরস্ক ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো রাশিয়া। এ ছাড়া গত বছর প্রায় ৩০ লাখ রুশ পর্যটক তুরস্ক ভ্রমণ করেন।


স্থানীয় সময় শনিবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তুরস্কের প্রায় ৯০ হাজার নাগরিক রাশিয়ায় কর্মরত। পরিবারের সদস্যসহ এ সংখ্যা দুই লাখ দাঁড়াবে।


নিষেধাজ্ঞার আদেশে রাশিয়ার ভ্রমণ পরিচালনাকারী সংস্থাগুলোকে বলা হয়েছে, তারা যেন তুরস্কের কাছে ভ্রমণ প্যাকেজ বিক্রি না করে। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত রাশিয়া তার নাগরিকদের তুরস্কে ভ্রমণে সতর্ক করে দিয়েছে।


তুরস্কের অভিযোগ, বারবার সতর্ক করা হলেও রাশিয়ার যুদ্ধবিমান তার আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে বিমানের বেঁচে যাওয়া পাইলট বলেছেন, তাঁকে কোনো সতর্কবার্তা দেয়নি তুরস্ক।


মস্কো বলে আসছে, এসইউ-২৪ মডেলের যুদ্ধবিমানটি সিরিয়ার অভ্যন্তরে ভূপাতিত করে তুরস্কের ক্ষেপণাস্ত্র। তারা জানত এটি রাশিয়ার বিমান।


সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্রের মিত্র তুরস্ক বলছে, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের জন্য আগে আসাদকে ক্ষমতা ছাড়তে হবে।


দুই দেশই বলছে, তারা ওই অঞ্চলকে আইএস গোষ্ঠী থেকে মুক্ত করতে চাইছে। সম্প্রতি আইএস প্যারিস ও আঙ্কারায় হামলা এবং রাশিয়ার যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করার দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা