,

লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল এলাকায় এক বিএনপি নেতাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম গাজী রইজ উদ্দিন ওরফে বেবী গাজী (৪৯)। তিনি ইউপি যুবদলের সাবেক সভাপতি। শনিবার বিকেলে ধলইতলা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলইতলা গ্রামের আলতাব গাজীর ছেলে ওই বিএনপি নেতা লোহাগড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তার নিজ গ্রামের ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে ওঁৎ পেতে থাকা ৫-৭ জনের একদল সন্ত্রাসী তার গতি রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রইজ উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।


এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতা ও গ্রাম্য কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ওসি কামরুজ্জামান  বলেন, হত্যাকাণ্ডের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে