,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তান্ডব, ১৫ ঘরবাড়ি-দোকান ভাংচুর, আহত-৫

news-image

আমিরজাদা চৌধুরী : ইয়াবা ব্যবসায় বাধা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেডডা রহমতপাড়ায় মাদক ব্যবসায়ীরা তান্ডব চালিয়েছে। ভাংচুর করা হয়েছে ১৫ ঘরবাড়ি। এসময় একাধিক ককটেলের বিস্ফোরন ঘটানো হয়। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। 
স্থানীয় এলাকাবাসী জানান- শহরের মেড্ডা এলাকার রহমতপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিক মিয়াকে আজ শনিবার বিকেলে একই মহল্লার শেখ শাকিল স্থানীয় কয়েকজন বাসিন্দাকে নিয়ে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এসময় শফিক শাকিলের সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি শফিককে একটি থাপ্পড় দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শফিক তার সহযোগীদের নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে এলাকায় হামলা চালায়। হামলা চলাকালে অন্তত ১৫টি ঘরবাড়ি ও দোকান ভাংচুর এবং  লুটপাট চালানো হয়। এসময় একাধিক ককটেলের বিস্ফোরন ঘটায় হামলাকারীরা। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন রহমতপাড়া মহল্লার মৃত ফুল মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৩৫), তাঁর ছেলে শেখ শামীম (২০) ও ভাতিজা কাউছার (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান- হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা