বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশেষজ্ঞ আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দলকে জেতাতে পারেননি শহীদ আফ্রিদি। কিন্তু দলের হারেও শুক্রবার দুবাইয়ে নিজের জন্য তৃপ্তিদায়ক এক অনুষঙ্গ খুঁজে পেয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

 

যেকোনো ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেই এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট-শিকারি হিসেবে নিজের নাম লিখিয়েছেন এই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ।

 

বল হাতে নিজের ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে ৮৬ ম্যাচে ৮৬টি উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষারোহন আফ্রিদির। তিনি পেছনে ফেলেছেন তাঁর স্বদেশি সাঈদ আজমলকে। তবে উইকেটের সংখ্যায় আজমল পিছিয়ে গেলেও ম্যাচের সংখ্যায় কিন্তু রাজত্বটা তাঁরই। ​আফ্রিদি যেখানে ৮৬টি উইকেট নিতে ৮৬টি ম্যাচে মাঠে নেমেছেন, সেখানে আজমল ৮৫ উইকেট পেয়ে গিয়েছিলেন মাত্র ৬৪টি ম্যাচ খেলেই।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট-শিকারিদের এই তালিকায় আফ্রিদি ও আজমলের পরের আটটি স্থান যথাক্রমে উমর গুল (৮৩), লাসিথ মালিঙ্গা (৭৪), অজন্তা মেন্ডিস (৬৬), স্টুয়ার্ট ব্রড (৬৫), ডেল স্টেইন (৫৫), নাথান ম্যাককালাম (৫৫), গ্রায়েম সোয়ান (৫৩), নুয়ান কুলাসেকারার। (৪৬)।

 

৩৮ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে এই বাংলাদেশের সাকিব আল হাসান আছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকার ১৩তম স্থানে। এই তালিকার প্রথম বিশের মধ্যে থাকা অপর বাংলাদেশি ক্রিকেটার আবদুর রাজ্জাক। তিনি ৩৪টি ম্যাচ খেলে তুলে​ নিয়েছেন ৪৪টি উইকেট। তাঁর অবস্থান ষোলোতম।

 

কাল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হেরে গেছে পাকিস্তান। আফ্রিদি মাত্র ১৫ রানে ৩ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং​কে পথভ্রষ্ট করলেও জেসন রয় (২৯), জেমস ভিন্স (৩৮) আর জশ বাটলারের (৩৩) ব্যাটে মোটামুটি সম্মানজনক স্কোরই গড়ে তারা। শেষ দিকে ক্রিস ওকস মাত্র ৯ বলে ১৫ রান করে দলের সংগ্রহ ১৭০ ছাড়িয়ে দেন (১৭২/৮)।

 

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিংটা ভালো হলেও দিন শেষে পরাজিতের দলে তারা। আহমেদ শেহজাদের ২৮, রাফাতুল্লাহ মোহাম্মদের ২৩, মোহাম্মদ হাফিজের ২৫, শোয়েব মালিকের ২৬ আর শহীদ আফ্রিদির ৮ বলে ২৪ সত্ত্বেও। বাজে সময়ে উইকেট হারানোর খেসারত দিয়ে ৩ রান দূরেই থেমে যেতে হয় তাদের (১৬৯/৮)।

 

ইংল্যান্ডের পক্ষে ​লিয়াম প্ল্যাংকেট ৩৩ রানে নিয়েছেন ৩ উ​ইকেট। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে