,

শীতে গরম পানিতে গোসলে ব্যথা কমে

news-image

শীতে গরম পানিতে গোসলে ব্যথা কমে সারাদিনের ক্লান্তি দূর করতে গোসলের বিকল্প নেই। গরমে সতেজ ও প্রাণবন্ত থাকতে দিনে দুই-তিনবার গোসল কোন ব্যাপার নয়। কিন্তু হাড় কাঁপানো শীতে গোসল করবেন কীভাবে? অনেকেই আছেন, যারা শীতকালে দুই-তিনদিন পর পর গোসল করেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়। দেহমন সুস্থ্য রাখতে শীতকালেও নিয়মিত গোসল করা উচিত। এ সময় ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন। তবে গরম পানিতে গোসল নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে থাকেন আপাতত স্বস্তি মিললেও তেমন উপকার নেই। তবে গরম পানিতে গোসলের উপকারিতা ও অপকারিতা দুইই রয়েছে।

কাজেই জেনে নিন গরম পানিতে গোসলের নানা উপকারিতা সম্পর্কে-

ব্যথা কমে
শীতে গরম পানি দিয়ে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে। ফলে শরীরের যে কোন ব্যথা বিশেষ করে বাতের ব্যথা, হাড়ের সংযোগস্থলে ব্যথা, পিঠ ও হাঁটুর ব্যথা কমে যায়। গরম পানিতে গোসল করলে অনেকের মাথা ব্যথাও ভালো হয়। 

রক্ত সরবরাহ বাড়ে
ত্বকের রক্তনালীর প্রসারণ বাড়ায় গরম পানি। কাজেই উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে। ফলে সুস্থ থাকা সহজ হয়। 

শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয়
যাদের বুকে ব্যথা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল বেশ উপকারী। এছাড়া যাদের নাক বন্ধ হওয়ার সমস্যা আছে- তাদের জন্যও ভাল। গরম পানিতে ইউক্যালিপ্টাস বা অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায়।

অবসাদ দূর হয়
গরম পানি পেশির জড়তা কাটাতে সাহায্য করে। ফলে সহজেই অবসাদ দূর হয়। এছাড়া রক্তচাপ কমিয়ে পার্লস রেটকে আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে। সব মিলিয়ে পরিপূর্ণ ঘুমের জন্য গরম পানিতে গোসল ভাল।

ত্বকের আর্দ্রতা ধরে রাখে
ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে গরম পানি। ফলে ত্বক নরম ও দ্রুত পরিষ্কার হয়। একইসঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও কার্যকরী ভূমিকা রাখে গরম পানি।

সহনীয় তাপমাত্রায় গরম পানিতে গোসল করলে উপকার পাওয়া যায়। তবে অতিরিক্ত গরম পানিতে গোসল করলে ত্বকের ক্ষতি হয়। কাজেই জেনে নিন এর নানা অপকারিতার কথা-

গরম পানিতে গোসল কার্ডিওভাস্কুলার সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে। যাদের হাইপারটেনশনসহ হৃদপিণ্ডজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য গরম পানিতে গোসল ভাল নয়।

 গরম পানিতে গোসল ত্বকের ছিদ্র খুলে দিলেও সহজে ময়লা জমে। এর কারণে ব্রনসহ নানান সমস্যা তৈরি হয়। এছাড়া এই পানি চুলের জন্য ক্ষতিকর। এতে চুল দুর্বল হয়ে সহজে ভেঙ্গে যায়।

 অতিরিক্ত গরম পানিতে গোসল করলে যাদের ঘুমের সমস্যা আছে তাদের ঘুম আরও কমে যেতে পারে। 

 আবার বিষন্নতার জন্যও দায়ি গরম পানি। কেননা গরম পানি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। যা শুধু এসিডিটির সমস্যাই তৈরি করে না, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে