,

‘বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ রাষ্ট্র’

news-image

‘বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। এখানে কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশকে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে।’ 
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাক্সেস সম্মেলনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। 


মন্ত্রী বলেন, ‘ফ্রান্সে হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলন করার জন্য উদ্যোগ নেয়া হয়। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্নভাবে তিনজন বিদেশি নিহত হওয়ার পর সতর্কতা জারি করা হলো। এটা গ্রহণযোগ্য নয়।’ রাশেদ খান মেনন জানান, ২০১৪ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৭৭ হাজার বিদেশি ভ্রমণে এসেছিলেন। কিন্তু ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৭ হাজার বিদেশি পর্যটক এসেছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র। এতে অন্যান্যদের মধ্যে কক্সবাজারেরর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল এভিয়েশনেরর চেয়ারম্যান এম সানাউল হক, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার্স ক্রিস্টিয়ান টারডিফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, আটাবের সাধারণ সম্পাদক আসলাম খান ও সহ সভাপতি আবু জাফর বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে