,

শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে যাবে বিএনপি : রিপন

news-image

কিছু শর্তের ভিত্তিতে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ তথ্য জানান।রিপন বলেন, ‘জনগণের ভোটকে সরকারিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এমনিতেও জনগণের ভোটাধিকার সরকার হরণ করেছে। অপরদিকে সরকার জনগণ যখন কিছুটা ভোট দেওয়ার সুযোগ পায়, তখনো সেই ভোটের মর্যাদাকে সরকার ভুলুণ্ঠিত করে, অস্বীকার করে পদদলিত করে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদ্যমান প্রেক্ষাপটকে আমলে নিয়েই শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এবং জনগণের ভোটাধিকার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য বিএনপি এই নির্বাচনে শর্তসাপেক্ষে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শেষ হয়।  রাত ৯টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাত সাড়ে ১০টার দিকে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছিলেন, ‘আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব নির্বাচনে যাচ্ছি কি না। এতে দলগতভাবে বা জোটগতভাবে যাওয়ার সুযোগ আছে কি না, তা আমরা জানি না। নির্বাচনটি দলীয় প্রতীক অনুযায়ী হবে। এ পৌর আইন অনুযায়ী শরিক দলের লোকেরা শুধু বিএনপির জন্য প্রযোজ্য না।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা