,

স্ত্রীর সঙ্গে অভিমান করে মাদকসেবীর আত্মহত্যা

news-image

 ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. ইকবাল (৩২) নামে এক মাদকসেবী  স্ত্রীর ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  শুক্রবার সকালে বাড়ির আঙ্গিনার পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ইকবাল ডেমরা বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইকবাল দির্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন মাদকাসক্ত। নেশার জগৎ থেকে কিছুতেই ফিরে আসতে না পারায় সংসারে কোন প্রকার খরচ দিতে পারছিলনা সে। পাশাপশি তার শরীরের অবস্থাও আশংকাজনক। এদিকে সংসারের খরচ যোগাতে তার স্ত্রী বিদেশে যাবে বলে জানায় ইকবালকে।

এক পর্যায়ে  ইকবাল উত্তেজিত হয়ে স্ত্রীকে বাধা দিলে তার স্ত্রী বলেন, নেশা ছেড়ে ভাল হয়ে চললে তিনি থাকবেন। এ ঘটনায় ইকবাল স্ত্রীর সঙ্গে অভিমান করে বৃহস্পতিরার দিবাগত গভীর রাতে মাতাল হয়ে বাড়িতে এসে পাগলামি করে। পরে সবাই ঘুমিয়ে পড়লে ভোর রাতের কোন এক সময়ে তাদের আঙ্গিনার পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে ইকবাল। এ বিষয়ে ইকবালের পরিবারের কোন অভিযোগ না থাকায় ডেমরার থানায়  একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানায় থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা