বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া ও এরশাদকে রাষ্ট্রপতি বলা যাবে না! (ভিডিও)

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমান ও এরশাদকে রাষ্ট্রপতি বলা যাবে না। কারণ তারা দু’জনই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং হাইকোর্ট তাদের শাসনকে অবৈধ ঘোষণা করেছে।  তাদেরকে সাবেক রাষ্ট্রপতি বলা হলে হাইকোর্টের রায়কে লঙ্ঘন করা হবে। বৃহস্পতিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের মধ্য দিয়ে বিএনপি’র জন্ম হয়নি। কারণ জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল হত্যা-কু ষড়যন্ত্র রাজনীতির মধ্য দিয়ে। জিয়া সংবিধান এবং সেনাবাহিনীর আইন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিল। একই সাথে সেনাপ্রধানও। একই অঙ্গে দুই রূপ নিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়া। আয়ূব খানও ১৯৫৮ সালে একই ভাবে ক্ষমতা দখল করেছিল।
প্রধানমন্ত্রী আরো বলেন, একসাথে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির হওয়ার কোনো আইন নেই। তাই পরবর্তীতে কিছু আইনি রুল সংযোজন করে তিনি তার ক্ষমতা বৈধ করেছে এবং পঞ্চম সংশোধনী দিয়ে আমাদের সংবিধানে এটাকে বৈধ করার চেষ্টা করেছিল। কিন্তু হাইকোর্টের একটি রায় আছে সেখানে বলা হয়েছে যে জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ এবং এরশাদের ক্ষমতা দখলও অবৈধ। তাই সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে। এজন্য জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা হলে হাইকোর্টের রায়কে লঙ্ঘন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য একটি বড় সুযোগ। এবার একটু দেখতে চাই নিজ নিজ মার্কা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে সব সময় অংশ নিচ্ছে, দলীয় প্রার্থী দিচ্ছে। সেটি তারা করে যাচ্ছে। এবং শুধু জাতীয় নির্বাচন বা উপ নির্বাচন হলেই সেখান থেকে বিরত থাকছে। আর বাইরে বলে বেড়াচ্ছে এই নির্বাচন ঠিক হয়নি। এখন এ নির্বাচনটি করে কি করে না সেটা একটা দেখার বিষয় আছে।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করলে আর তারা (বিএনপি) বলতে পারবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলীয় প্রতীক নিয়ে তো তারা করলো? আর না করলে এটা তাদের দলের জন্য ক্ষতি। এখন তারা কোন পথে যাবে, এটা তাদের বিষয়। এটা আমাদের বিষয় না।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে