,

আখাউড়া পৌর নির্বাচনে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

news-image

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেন রতন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, মো. মশিউর রহমান বাবুল, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকিরা সংরক্ষিত ও সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার দিনব্যাপী প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ৩৩ জন প্রার্থী নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আখাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৭১ জন ও নারী ভোটার ১২ হাজার ৩৭৫ জন।
নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছয়জন, বিএনপি থেকে দুইজনসহ বেশ কয়েকজন মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অর্ধ-শতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন