বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করবে পাকিস্তান

news-image

বাংলাদেশের দুই বিরোধীদলের নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ ও উদ্বেগ জানাতে চায় পাকিস্তান। আর এজন্য পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার দেশটির জাতীয় পরিষদের সদস্য শেখ আফতাব আহমেদ এ কথা জানান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়কে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করার একদিন পর বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের কথা জানানো হলো। জাতীয় পরিষদের সদস্যরা বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পাকিস্তান সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশের বিরোধী দল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গত ২১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগ ‘বিচলিত হয় এবং দুঃখ’ প্রকাশ করে।

এদিকে পাকিস্তানের এই প্রতিক্রিয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করে বাংলাদেশ সরকার।

পাকিস্তানের জাতীয় পরিষদে জামায়াত নেতাদের এক নোটিশের জবাবে পরিষদ সদস্য আহমাদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে সই হওয়া ত্রিপক্ষীয় চুক্তির শর্ত লঙ্ঘণ করছেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের অস্তিত্বই ছিল না এবং যে যুদ্ধটি হয়েছিল সেটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এবং সেই সময় যারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন তাদের বিচার করাটা অযৌক্তিক।’

এই বিচারের প্রতিবাদে বাংলাদেশ থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়ে আসার দাবি জানান তেহরিক-ই-ইনসাফ দলের সদস্য শিরিন মাজারি।

 

NTV Online

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান