,

বৃষ্টিতে ভাসছে সৌদি আরব

news-image

সৌদি আরবের অসংখ্য এলাকা বৃষ্টির পানিতে এতটাই ডুবে গেছে যে যানবাহন পানির নিচে ডুবে আছে। মরুময় এ দেশটিতে বিভিন্ন এলাকা ভেসে যাচ্ছে প্লাবনে। গত সোমবার বিকেল থেকে অব্যাহত এই বর্ষণকে গত পাঁচ বছরে সবচেয়ে ভয়াবহ বর্ষণ বলে আভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ।
গত বুধবার দেশটির প্রতিরক্ষা সূত্রে জানা যায় রিয়াদের উত্তরপূর্ব এলাকা থেকে ৭২টি গাড়ি নিমজ্জিত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। রিমাহতে একজন মারা গেছে। লেবাননের রাস্তায় প্রায় দশটি গাড়ি দুই মিটার পানির নিচে ডুবে রয়েছে।
রিয়াদের উত্তরপশ্চিম হয়ে প্রায় ৩২০ কিলোমিটার বেগে বৃষ্টি আঘাত হেনেছে কাশিম প্রদেশের আশেপাশের এলাকাতেও। এই প্রদেশের রাজধানী বুরাইদাহ শহরে পাঁচটি বাড়ি একেবারেই প্লাবিত হয়েছে। সাইনবোর্ডসহ গাছপালা ভেঙে পড়ে আছে যত্রতত্র। বেশ কিছু বড় রাস্তা বন্ধ করে দিয়েছে ট্রাফিক। প্রায় ১৫টি গাড়ি সর্ম্পূণ পানির নিচে ডুবে গেছে।
বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার থেকে রিয়াদসহ রুমাহ, সাদিক, হুরাইমলা, আল-দারিয়াহ, আল-ইউয়াইনা, ধ্রুমা এবং আল-মুজাহমিয়া এর জেনারেল স্কুলগুলোর সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এদিকে ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না বলে নিরাপত্তা বাহিনী গত মঙ্গলবার রাত থেকে আল-হাদা মাউনটেন রোডে বন্ধ করে দিয়েছে। উক্ত এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও শিলা পড়ে নি। তায়েফ শহরেও হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে আল-খুরমাতে ভারী বর্ষণ হয়েছে। মঙ্গলবার জেদ্দা উত্তরাঞ্চলের পশ্চিম উপকূলের বেশ কিছু শহরেও মাঝারি মাপের বর্ষণ হয়েছে। এখানকার স্কুল বন্ধ দেয়া হয়েছে। অন্যদিকে হালকা বর্ষণের পরই খুলাইস আর্ট কলেজ ছাত্ররাও ছুটি পেয়েছে। তবে বৃষ্টি প্লাবিত এলাকাগুলোর কর্মকর্তাদের কাজকর্ম অব্যাহত রাখার অনুরোধ করেছেন কাশিম প্রদেশের আমির ড. ফয়সাল বিন মিশাল বিন সৌদ।

 

সৌদি গ্যাজেট

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর