,

জাম্বুরার পুষ্টিগুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : জাম্বুরার টক মিষ্টি স্বাদ সবাইকে আকর্ষণ করে। রসে ভরপুর অসংখ্য কোয়া সমৃদ্ধ এই ফলটি লবণ মরিচের গুড়ায় মেখে খেতেও দারুণ। ছোট বাচ্চারা স্কুল ছুটির পর মসলা মাখা দু-পাঁচ টাকার জাম্বুরা কিনে হাতের তালুতে রেখে খেতে খুবই পছন্দ করে। বড়রাও এর স্বাদ নিতে কার্পণ্য করেন না। তবে পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে আস্ত ফল কিনে এনে বাসায় কেটে খাওয়া ভালো। ধুলাবালি মিশ্রিত লেবু খেলে উপকারের চেয়ে বরং ক্ষতিই বেশি হবে।

 

ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে নানা পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী জাম্বুরায় পাবেন খাদ্যশক্তি ৩৮ কিলোক্যালরি, প্রোটিন ০.৫ গ্রাম, স্নেহ ০.৩ গ্রাম, শর্করা ৮.৫ গ্রাম, খাদ্যআঁশ ১ গ্রাম, থায়ামিন ০.০৩৪ মিলিগ্রাম, খনিজ লবণ ০.২০ গ্রাম, রিবোফ্লেভিন ০.০২৭ মিলিগ্রাম, নিয়াসিন ০.২২ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন বি৬ ০.০৩৬ মিলিগ্রাম, ভিটামিন সি ১০৫ মিলিগ্রাম, ক্যারোটিন ১২০ মাইক্রো গ্রাম, আয়রন ০.২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৭ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৬ মিলিগ্রাম, ম্যাংগানিজ ০.০১৭ মিলিগ্রাম, ফসফরাস ১৭ মিলিগ্রাম, পটাশিয়াম ২১৬ মিলিগ্রাম, সোডিয়াম ১ মিলিগ্রাম। পুষ্টিগুণ সমৃদ্ধ জাম্বুরা নানান রোগের প্রতিকারক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। আসুন জেনে নেয়া যাক বিস্তারিত।

 

– জাম্বুরায় থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

– জাম্বুরার ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক ও চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায়।

– এতে থাকা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ক্যানসারের জীবানুকে প্রতিহত করে।

– খাবারে রুচি ফেরাতে জাম্বুরা বেশ উপকারী।

– নিয়মিত জাম্বুরা খেলে হজমের সমস্যা দূর হয়। দূর করে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা।

– ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম্বুরার রস সাহায্য করে।

– জাম্বুরার ভিটামিন ‘সি’ রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।

– জাম্বুরা খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।

– ওজন কমাতে জাম্বুরা সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা