বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুন্দুজের হামলাকে ‘মানবিক’ ভুল বলছে যুক্তরাষ্ট্র

news-image

আফগানিস্তানে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেদিসঁ সঁ ফ্রতিয়ে এমএসএফ এর হাসপাতালে বিমান হামলার ঘটনাকে একটি ‘মানবিক ভুল’ হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা।

তারা বলছে, কারিগরি ত্রুটি ও ভুলের কারণে ওই হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে।

কুন্দুজে হামলার ওই ঘটনার পর মেদিসঁ সঁ ফ্রতিয়ে বা এমএসএফ এক বিবৃতিতে বলে যে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তদন্ত কমিটি ওই ঘটনা তদন্ত করে মানুষের ভুলই খুঁজে পেয়েছে।

আফগানিস্তানে নেটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল বলছেন, হাসপাতালে হামলার ঘটনা খুবই দু:খজনক।

বিমান চালকদের ভুল ভাবনার কারণে ওই হামলা হয়েছে বলে জানাচ্ছেন মি: ক্যাম্পবেল।

কুন্দুজের হামলাকে 'মানবিক' ভুল বলছে যুক্তরাষ্ট্রImage copyrightAP
Image captionএমএসএফ এর হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে ১৪ জনই ছিলেন সংস্থাটির কর্মকর্তা। (ফাইল ছবি)

জেনারেল ক্যাম্পবেল বলেন “বিমানের ক্রুরা মনে করেছিল তারা তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের একটি কম্পাউন্ডে হামলা চালাচ্ছে। পুরোপুরি সিস্টেমের ব্যর্থতার কারণে মানুষের এই ভুল হয়েছে”।

তদন্ত রিপোর্টে আরও বলা হচ্ছে, মার্কিন বাহিনী সরাসরি এই হামলার ঘটনার সাথে যুক্ত এবং তারা জানতোইনা যে এমএসএফ এর সেন্টারে তারা হামলা চালাচ্ছে। যে বিল্ডিংয়ে তালেবান জঙ্গী আছে বলে তথ্য ছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে।

বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৩রা অক্টোবর কুন্দুজে এমএসএফ সেন্টারে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয় যার মধ্যে ১৪ জনই ছিলেন সংস্থাটির কর্মকর্তা।

কুন্দুজের হামলাকে 'মানবিক' ভুল বলছে যুক্তরাষ্ট্রImage copyrightReuters

মার্কিন বোমা হামলার ওই ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় এমএসএফ।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজের হাসপাতালে বিমান হামলা চালানো ভুল ছিল বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র এবং হামলার ঘটনায়, একটি স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার।

যদিও এমএসএফ মার্কিন তদন্তের ওপর আস্থা রাখতে পারছেনা।

ঘটনার পর কুন্দুজ থেকে এমএসএফ-এর কাজ গুটিয়ে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন