,

এবার দুর্বৃত্তের কোপে জখম বিকেএসপির খেলোয়াড়

news-image

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকায় বিকেএসপির এক খেলোয়াড়কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তুরাগ বাউনিয়ার ১০০ গজ রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শামীম (১৮) জানায়, সে বিকেএসপিতে খেলে। বগুড়ায় খেলা শেষে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাসযোগে উত্তরার জসিমউদ্দিন রোডে নামে সে। সেখান থেকে রিকশাযোগে তুরাগ বাউনিয়া বটতলায় তার বাসায় যাচ্ছিল। এ সময় ১০০ গজ রানওয়ে এলাকায় ৫ জন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে তার কাছে যা আছে দিতে বলে। চিৎকার করে সে দুর্বৃত্তদের বাধা দিলে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে সংবাদ পেয়ে তার ভাই নাজিমুদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে ভর্তি করে।

আহত শামীমের ভাই নাজিমুদ্দিন জানান, শামীম কলেজ পড়ুয়া। দুর্বৃত্তরা কুপিয়ে তার ভাইয়ের কাছ থেকে মোবাইল সেট ও বেশ কিছু টাকা নিয়ে যায়। তার হাত ও মাথায় গুরুতর জখম হয়েছে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর