,

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

news-image

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবু তালেব (৬৭) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আজিজুল রহমান। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব শহরের তাহের ক্লিনিক পাড়ার মৃত চায়েন উদ্দিনের ছেলে ও সোনালী ব্যাংক, মেহেরপুর কোর্ট বিল্ডিং শাখার সাবেক সিনিয়র কর্মকর্তা ছিলেন। 
 
স্থানীয়রা জানায়, রাতে আবু তালেব নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাডাডোব গ্রামের আজিজুল রহমান মোটরসাইকেল চালিয়ে মেহেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে আবু তালেবকে ধাক্কা দেয়। এতে আবু তালেব মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। আহত আজিজুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
মেহেরপুর থানার ওসি আহসান হাবিব জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি