,

গৌরীপুরের শিশুকে ধর্ষণের পর হত্যা

news-image

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের লিপি আক্তারকে (১০) ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লিপির নানি বেগম আক্তার জানান, লিপি তার কাছেই থাকত। সে মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত রবিবার তিনি রোগী নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সে বাড়িতে একাই ছিল। সোমবার সকালে বাড়ি থেকে ফোন করে জানানো হয় লিপি আত্মহত্যা করেছে।
 
খবর পেয়ে সকাল আটটায় বাড়িতে আসলে ঘরের সিমেন্টের খুঁটির সঙ্গে লিপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে লিপির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। লিপির স্বজনদের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে প্রতিবেশী এক যুবক জড়িত। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বলেন, মামলা হয়েছে। ময়না তদন্তে হত্যাকাণ্ডের রহস্য বেড়িয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর