,

নায়ক রাজের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু

news-image

সাধারণত চলচ্চিত্র মুক্তির তারিখ পিছিয়ে যায়। কিন্তু অপূর্ব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তির তারিখ এক সপ্তাহ এগিয়ে চূড়ান্ত তারিখ নির্ধারিত হলো আগামীকাল শুক্রবার। হঠাত্ করে মুক্তির তারিখ এগিয়ে আসায় নিজের প্রথম চলচ্চিত্র মুক্তির আগে নানা পরিকল্পনার কোনোকিছুই যেন করে উঠতে পারছেন না অপূর্ব। ইচ্ছে ছিল তার প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাকের দোয়া নিয়ে আসা। সেই লক্ষ্যেই গতকাল সকাল দশটায় ‘গ্যাংস্টার রিটার্নস’-এর নায়ক অপূর্ব ও নায়িকা জান্নাতুল ফেরদৌস পিয়া
 
রাজধানীর গুলশানের ‘লক্ষীকুঞ্জ’-তে উপস্থিত হন। নায়ক রাজ তখন সকালের নাস্তা শেষে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নিয়ম-নীতি নিয়ে মুঠোফোনে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। অপূর্ব ও পিয়া তার সঙ্গে দেখা করতে এসেছেন জেনেই কথা শেষে ড্রইংরুমে এলেন নায়ক রাজ। অপূর্ব ও এবং পিয়া দু’জনেই নায়ক রাজকে সালাম শেষে তাদের অভিনীত ‘গ্যাংস্টার রিটার্নস’-এর জন্য শুভকামনা চান। নায়ক রাজ বলেন, ‘আমি শুনেছি চলচ্চিত্রটি সব দিক মিলিয়ে খুব ভালো হয়েছে। অবশ্যই আমার শুভকামনা থাকবে যেন এটি দর্শক দেখতে হলে যান। তাছাড়া আমাদের ছেলেমেয়েরা এতো কষ্ট করে কাজ করেছে। কেমন করেছে তা দেখতে হলে যাওয়া উচিত দর্শকদের।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা