,

পরিমলের লালসার শিকার সেই ছাত্রী এখন মালয়েশিয়ায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিকারুন নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের লালসার শিকার সেই ছাত্রীটি এখন মালয়েশিয়ায় পড়াশোনা করছেন।

 

 

তাকে নির্যাতনের ঘটনায় শিক্ষক পরিমলের যাবজ্জীবন কারাদণ্ডের খবর পরিবারের কাছ থেকে জেনে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

 

 

ছাত্রীটির ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

 

সূত্র জানায়, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন ওই ছাত্রী। তিনি বর্তমানে প্রথম বর্ষের শেষ দিকে রয়েছেন। প্রথম সেমিস্টারে তিনি ভালো ফল করেছেন বলে জানান ওই ঘনিষ্ঠজন।

 

 

শিক্ষক পরিমল প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন ওই ছাত্রীকে। এ সময় তিনি ছাত্রীটির নগ্ন ছবি মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও বাজারে ছাড়ার ভয় দেখিয়ে ১৭ জুন ছাত্রীটিকে ফের ধর্ষণ করেন পরিমল।

 

 

এ ঘটনায় করা মামলায় আজ বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ  শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর