,

চাঁদপুরে প্রেমিক যুগলের আত্মহত্যা

news-image

চাঁদপুরে আত্মহত্যা করেছে দুই প্রেমিক যুগল। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউরা গ্রামের রেহানা আক্তার (১৬) ও নবীর হোসেন (১৮) নামের দুই প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করে। রেহানা আক্তার বাউরা গ্রামের হাজী বাড়ির আজিজ উল্যার মেয়ে এবং নবীর হোসেন একই গ্রামের পার্শ্ববর্তী ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদের ছেলে। 
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতেই দুই প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে। বুধবার সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খোলা মাঠে রেহানা আাক্তার ও নবীর হোসেন একসাথে বিষপান করে। তাদের গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে মঙ্গলবার রাতে কুমিল্লা নেওয়ার পথে মৃত্যু হয়। 
পুলিশের ধারণা, রেহানা আক্তার ও নবির হোসেনের প্রেমের বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় তারা অভিমানে একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা