বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের বিরুদ্ধে বলিউড তারকাদের `টুইট ঝড়’

news-image

বিনোদন ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে বলিউডে চলছে তারকাদের টুইট ঝড়। সোমবার সাংবাদিকদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের নিরাপত্তাহীনতা ও স্ত্রীর দেশ ত্যাগের পরামর্শের কথা বলার পর থেকেই একের পর এক টুইট করা হচ্ছে আমিরকে নিয়ে।

 

 

টুইটে কেউ কেউ আমিরের কঠোর সমালোচনা করেছেন। আবার কেউ কেউ দিয়েছে উপদেশ ও পরামর্শ। তবে অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করায় আমিরকে সমালোচনার মুখোমুখিই হতে হচ্ছে বেশি।

 

 

আমির খানের রঙ্গিলা চবির পরিচালক ভার্মা। তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘কিছু কিছু তারকা ধর্মীয় অসহিঞ্চুতার দিকে আঙুল তুলছেন। এই অভিযোগের সমাপ্তি হওয়া উচিত। কারণ, তারা এই অসহিঞ্চু দেশে থেকেই তারকা হয়েছেন।’

 

 

ভার্মা আরও লিখেন, ‘যেকোনো দেশের চেয়ে ভারত অনেক বেশি ধর্মনিরপেক্ষ। কেউ যদি নিজে এখানে অসুখী মনে করে, তবে তার অন্য কোনো দেশে চলে যাওয়া উচিত।’

 

 

আরেক তারকা ঋশি কাপুর তাঁর টুইটে লিখেছেন, ‘ মিস্টার অ্যান্ড মিসেস আমির খান। যখন ভুল কিছু ঘটে তখন সেগুলোর সংশোধন, মেরামত ও সারানোটাই জরুরি। এটাই বীরত্ব। পালিয়ে যাওয়া কোনো সমাধান না।’

 

 

অভিনেতা পরেশ রাওয়াল পরামর্শ দিয়ে বলেন, ‘আমির যদি বিশ্বাস করেন যে, এটা তাঁর মাতৃভূমি, তাহলে কখনোই মাতৃভূমিকে ছেড়ে যাওয়া সম্পর্কে কিছু বলা উচিত নয়।’

 

 

আমির খানের ‘আন্দাজ আপনা আপনা’ ও ‘অ্যাকেলে হাম অ্যাকেলে তুম’ এর সহ-অভিনেতা রাওয়াল। তিনি লিখেছেন, ‘আমির একজন যোদ্ধা। তাই তাঁর দেশছাড়া উচিত নয়। বরং দেশের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা উচিত। এখানে জন্মেছি, এখানেই মরবো। একজন সত্যিকার দেশপ্রেমিক বিপদের সময়েও তাঁর মাতৃভূমি ছেড়ে পালায় না।’

 

 

আমিরের নাম উল্লেখ না করে অভিনেত্রী রাভিনা ট্যানডন লিখেন, ‘সেই সব মানুষদের কথা চিন্তা করুন, যারা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চাননি। বরং নষ্ট রাজনীতি দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তারা দেশের লজ্জা।’

 

 

রাভিনা আরও লিখেন, ‘আমি কোনো আন্দোলনের বিপক্ষে না। তবে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু বলা বা করার আগে নিজেকে প্রশ্ন করুন, দেশ আপনার জন্য কি করেছে আর আপনিই বা দেশের জন্য কি করেছেন।’

 

 

এর আগে মঙ্গলবার সকালে নিরাপত্তাহীনতা, দেশ ত্যাগ ও অসহিঞ্চুতা নিয়ে কথা বলায় আমিরের কঠোর সমালোচনা করে টুইট করেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের।

 

 

ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করায় এর আগে কঠোর সমালোচনার বলি হন বাদশাহ শাহরুখ খান। বানিয়ে দেন পাকিস্তানের এজেন্ট। একই দোষে দুষ্ট আমিরের জন্য তেমন কিছুই অপেক্ষা করছে কিনা সেটা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান