,

দীপিকা বললেই তবে…

news-image

বিনোদন ডেস্ক : মিয়া-বিবি রাজি। রাজি অভিভাবকেরাও। তা হলে আর শুভকাজে দেরি কিসের? রণবীর কাপুর কবে তাঁর ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিতে চলেছেন? সবই ঠিক আছে, কিন্তু দীপিকা পাড়ুকোন যে এখনো সবুজসংকেত দেননি!

 


গোলমেলে লাগছে? দীপিকা আর রণবীরের প্রেম তো ছুটে গেছে সেই কবেই। দীপিকা এখন বেছে নিয়েছেন আরেক রণবীর, রণবীর সিংকে। ওদিকে এই রণবীরও প্রেম করছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। তা হলে দীপিকা আবার আসছে কোত্থেকে? দীপিকাই দাবি করছেন, ‘আমি অনুমতি না দেওয়া পর্যন্ত রণবীর বিয়ে করতে পারবে না।’

 


রণবীর-দীপিকা তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন তামাশা ছবিতে। তারই ব্যতিক্রমী প্রচারণায় তামাশার পুরো দল মুম্বাই টু দিল্লি ট্রেন ভ্রমণ করল। সে সময়ই সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দীপিকা। স্রেফ মজা করে বলেছেন, নাকি সিরিয়াসলি, তা অবশ্য বোঝা যায়নি।

 


একই দিনে দীপিকা আর রণবীরের ক্যারিয়ার শুরু হয়েছিল। সাওয়ারিয়া আর ওম শান্তি ওম মুক্তি পেয়েছিল ২০০৭ সালের ৯ নভেম্বর। তখন থেকেই দুজন অদ্ভুত এক সম্পর্কে বাঁধা। এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন বাঁচনা অ্যায় হাসিনো ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে। এখনো দারুণ বন্ধুত্ব দুজনের। দীপিকার একটাই আশা, এই দোস্তি যেন অটুট থাকে আজীবন। পিটিআই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর